ঢাকা | |

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা
  • আপলোড সময় : ২২ মে ২০২৫, বিকাল ৬:২৫ সময়
  • আপডেট সময় : ২২ মে ২০২৫, বিকাল ৬:২৫ সময়
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন। তবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়েছেন।

ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল; যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমার আন্দোলন স্থগিত রাখব। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, তারা কী করে, তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে” ।

এর আগে, হাইকোর্টে করা রিট খারিজ হওয়ায় ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত। তবে, ইশরাকের সমর্থকরা দাবি করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান ইশরাক । 

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, “আমাদের আন্দোলনের কারণে রাস্তাঘাটে রাজধানীবাসীর অনেক ভোগান্তি হয়েছে, নগর ভবনের সেবা থেকে বঞ্চিত হয়েছেন নাগরিকরা। তাই আমি ঢাকাবাসীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি” ।
 
তিনি আরও বলেন, “জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজ শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার” । 

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা গত ৮ দিন ধরে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। আদালতের রায়ের পর আপাতত আন্দোলন স্থগিত করা হলেও, সরকারের পদক্ষেপের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইশরাক। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও

৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও