ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

চকরিয়ায় সাঈদীর জানাজা তিন মামলায় আসামি পাঁচ হাজারের বেশি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চকরিয়ায় গত ১৫
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৬ সময়
চকরিয়ায় সাঈদীর জানাজা তিন মামলায় আসামি পাঁচ হাজারের বেশি কক্সবাজার ম্যাপ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চকরিয়ায় গত ১৫ আগস্ট সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। সহিংসতায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজর আহমদের ছেলে ফোরকান ইসলাম (৫৫) নিহত হন।

সহিংসতার এসব ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে ৭৪ জনের নাম উল্লেখসহ ৫ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ।

এর মধ্যে চকরিয়ার থানার এসআই মো. আল ফোরকান বাদী হয়ে দুটি এবং ঘটনায় নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের দুটি মামলা বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে। আর নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন।

বুধবার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চকরিয়ায় সহিংসতার ঘটনায় আলাদা আলাদা তিনটি মামলা হয়েছে। এতে দুটি মামলার বাদী পুলিশ। অপর মামলাটির বাদী নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। পুলিশের দায়ের করা মামলা দুটিতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। আর নিহতের স্ত্রীর মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত এই সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস