ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের যমুনার অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, আহত ৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ে আজ বুধবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে লংমার্চ শুরু করলে
  • আপলোড সময় : ১৪ মে ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৫, দুপুর ২:৩৭ সময়
তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের যমুনার অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, আহত ৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ে আজ বুধবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার সম্মুখীন হন। বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

শিক্ষার্থীরা তাদের ঘোষিত তিন দফা দাবি—আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়া অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবিতে এই কর্মসূচি পালন করেন।

লংমার্চটি রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা তাদের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এই লংমার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় ‘জুলাই ঐক্য’ ব্যানারে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশের এমন বাধা ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে, শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা