ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ঋণ নিয়ে কোন বাজেট নয়, বাজেট হবে বাস্তবসম্মত: অর্থ উপদেষ্টা

এবারের বাজেট বড় ঋণ বা টাকা ছাপিয়ে নয়, বরং বাস্তবসম্মতভাবে তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড.
  • আপলোড সময় : ১৩ মে ২০২৫, বিকাল ৬:৩৮ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৫, বিকাল ৬:৩৮ সময়
ঋণ নিয়ে কোন বাজেট নয়, বাজেট হবে বাস্তবসম্মত: অর্থ উপদেষ্টা
এবারের বাজেট বড় ঋণ বা টাকা ছাপিয়ে নয়, বরং বাস্তবসম্মতভাবে তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, "আমরা মোটামুটিভাবে বাজেটটাকে বাস্তবায়ন করবো। বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করবো না। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট দিয়ে এগুলা করবো না। ব্যাংক থেকে বড় ঋণ করে, টাকা ছাপিয়ে আমরা এসব করবো না। কিছুটা তো ডেফিসিট থাকবে। সেটা আমরা আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বসে প্রজেক্টের ব্যাপারে নেগোশিয়েট করবো।"
গতবারের চেয়ে বাজেট ছোট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "সেটা সময় হলেই জানতে পারবেন।"

ক্রয় কমিটির বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকে তেলের ঘাটতি মোকাবিলায় রাইস ব্রান অয়েল আমদানি, নদী ভাঙন রোধে প্রকল্প অনুমোদন, খাদ্য গুদাম নির্মাণ এবং এলএনজি আমদানি নিয়ে আলোচনা হয়েছে।

এনবিআরের নতুন অধ্যাদেশ সবার স্বার্থে:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নতুন অধ্যাদেশ প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, "এখানে সবার স্বার্থ সংরক্ষিত আছে।" কাস্টমস কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অধ্যাদেশটি ভালোভাবে পড়লে তাদের স্বার্থ সংরক্ষিত আছে বলে বোঝা যাবে। এনবিআরের পলিসি ডিভিশন এবং ইমপ্লিমেন্টেশন ডিভিশন আলাদা থাকবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পলিসি ডিভিশনে পেশাদার লোক নিয়োগ করা হবে, যারা অর্থনৈতিক পরিসংখ্যান ও জিডিপি সম্পর্কে ধারণা রাখেন।

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, "অলরেডি গতবারের তুলনায় রাজস্ব আদায় ২ শতাংশ বেশি হয়েছে। এটা হতাশাব্যাঞ্চক না। ফলে আমি আশা করছি, অন্তত গতবারের চেয়ে কম হবে না।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস