ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সব বিবাদ ভুলে এক হয়ে ছেলে জন্মদিন পালন করলেন রাজ-পরীমনি!

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র জন্মদিন পালন করেছেন ঢাকাই
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৩, দুপুর ১০:১১ সময়
সব বিবাদ ভুলে এক হয়ে ছেলে জন্মদিন পালন করলেন রাজ-পরীমনি! ছবি : সংগৃহীত

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র জন্মদিন পালন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যর বাবা শরীফুল রাজ। এবার রাজ্যের কথা ভেবে, বিবাদ ভুলে এক হলেন অভিনয় শিল্পী পরীমনি ও শরীফুল রাজ। রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।
 
খুব একটা ভালো সময় যাচ্ছে না রাজ-পরীর দাম্পত্য জীবনে। সম্পর্কের টানাপোড়েন যেন পিছুই ছাড়ছে না এই জুটির। অনেকেই ধারণা করছিলেন, হয়তো রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে পাল্টে দিয়ে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে। গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের।
 
বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।’ টিএম ফিল্মস ইতিমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিছে। রাফী একটা, অংশু একটা বানাবে। এসব ছবির কোনোটিতে কি রাজ-পরী থাকতে পারে, এমন ইঙ্গিতই কি দিলেন তাপস!?

গত ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই এই জুটির দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হন আলোচিত দম্পতি। এরপর দু’জনেই জানান একসঙ্গে আর সংসারের পথে হাঁটছেন না তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই