ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যালন ডি'অর চান এমবাপ্পে

আংশিক দাবি পূরণ হয়েছে, বললেন জামায়াত আমির

শনিবার (১০ মে) দিবাগত রাতে রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক শোকরানা নামাজ ও সমাবেশে আওয়ামী লীগের সব কার্যক্রম
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৫৬ সময়
আংশিক দাবি পূরণ হয়েছে, বললেন জামায়াত আমির ছবি : সংগৃহীত
শনিবার (১০ মে) দিবাগত রাতে রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক শোকরানা নামাজ ও সমাবেশে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে এই মন্তব্য করেন তিনি।

ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনও আমরা পাইনি। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করে জাতিকে সম্মানিত করুন।’

জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকারকে কারো চোখ রাঙ্গানি পরোয়া না করে জুলাই আন্দোলনের সব ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়।’

দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।’

এর আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের