ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড নয়, জেলাগুলোতে শুধুই সমাবেশ: হাসনাত

ঢাকার শাহবাগ ব্যতীত রাজধানী বা দেশের কোনো হাইওয়েতে অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, সকাল ৯:৫২ সময়
শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড নয়, জেলাগুলোতে শুধুই সমাবেশ: হাসনাত ছবি : সংগৃহীত
ঢাকার শাহবাগ ব্যতীত রাজধানী বা দেশের কোনো হাইওয়েতে অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নেতাকর্মীদের এই নির্দেশনা দেন।

তিনি বলেন, “ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”

এর আগে শুক্রবার রাতে ঢাকার শাহবাগে এক কর্মসূচিতে হাসনাত জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আজ শনিবার (১০ মে) সারাদেশে গণজমায়েতের ডাক দিয়েছে। তিনি বলেন, “সারাদেশে যেখানে যেভাবে গণজমায়েত হয়েছিল, সেখানে আবারও কর্মসূচি পালন করা হবে। আমরা গতকাল রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছি।”

হাসনাত আবদুল্লাহ জানান, আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপি ইতোমধ্যে তিন দফা দাবি পেশ করেছে। প্রথমত, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিরুদ্ধে দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয়ত, আগামী জুলাই মাসে সংশ্লিষ্ট ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের