ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জরুরি বৈঠকের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনে
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, সকাল ৯:১০ সময়
জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জরুরি বৈঠকের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনে সম্ভাব্য প্রতিক্রিয়া, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি জানিয়েছে, শনিবার ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’-র সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

পিটিভি এবং পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের পাঠানকোট ও উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভোর প্রায় ছয়টার দিকে ভারতের বিভিন্ন এলাকায় বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরোপুরি ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশটির আকাশসীমাও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার