ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পিএসজি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, থেমে গেল আর্সেনালের স্বপ্ন

বার্সেলোনা ও ইন্টার মিলানের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর অনেকেই মনে করেছিলেন, আর্সেনাল ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয়তো তেমন
  • আপলোড সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:১৬ সময়
পিএসজি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, থেমে গেল আর্সেনালের স্বপ্ন ছবি : সংগৃহীত
বার্সেলোনা ও ইন্টার মিলানের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর অনেকেই মনে করেছিলেন, আর্সেনাল ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয়তো তেমন উত্তাপ ছড়াতে পারবে না। তবে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে নাটকীয়তা আর উত্তেজনার অভাব ছিল না।

নিজেদের ঘরের মাঠ ‘পার্ক দ্য প্রিন্সেস’-এ ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ফরাসি জায়ান্ট পিএসজি। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৩-১ ব্যবধানে।

প্রথম লেগে ইংল্যান্ডের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল পিএসজি। তাই দ্বিতীয় লেগে ড্র করলেই চলত। কিন্তু তার চেয়েও বেশি করেছে লুইস এনরিকের দল।

ম্যাচের শুরুতে আর্সেনাল বেশ আক্রমণাত্মক ছিল। প্রথম ১০ মিনিটে দোন্নারুমার গোলপোস্টকে ঘিরে একের পর এক আক্রমণ চালায় ওডেগার্ড, রাইস ও মার্টিনেল্লিরা। কিন্তু ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুমা সবগুলো রুখে দিয়ে পিএসজিকে বিপদমুক্ত রাখেন।

যদিও বল দখলে পিছিয়ে ছিল পিএসজি, তারা সুযোগ পেলে কাজে লাগাতে ভুল করেনি। ২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজ দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে। এগ্রিগেটে তখন ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির আগে সাকা, রাইস ও মেরিনো চেষ্টা চালালেও পিএসজির রক্ষণভাগ দৃঢ় অবস্থানে থাকায় সমতায় ফেরা হয়নি।

দ্বিতীয়ার্ধেও খেলা জমে ওঠে। আর্সেনাল মরিয়া চেষ্টা চালালেও ক্লান্তি ও ভুল পাসে আক্রমণগুলো ছিল ছন্নছাড়া। উল্টো হাকিমির গোলে ৭৬ মিনিটে ব্যবধান ৩-০ হয়ে গেলে কার্যত খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়।

তবে হাল ছাড়েনি আর্সেনাল। ৮০ মিনিটে সাকার গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-১। এরপরও সুযোগ পেয়েছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড, কিন্তু গোল করতে পারেননি।

শেষ দিকে দুই দলই কিছু সুযোগ তৈরি করে, কিন্তু ফল আর বদলায়নি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। তাদের প্রতিপক্ষ হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার