ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার বরগুনায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

ক্রিকেট খেলতে নেমেই ‘এক ওভারে কত বল’ প্রশ্নে অবাক তাসনুভা তিশা

গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। টি-২০ ফরম্যাটে আয়োজিত এই
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ৩:২৭ সময়
ক্রিকেট খেলতে নেমেই ‘এক ওভারে কত বল’ প্রশ্নে অবাক তাসনুভা তিশা ছবি : সংগৃহীত
গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। টি-২০ ফরম্যাটে আয়োজিত এই ৫ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সব তারকারা।

দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও চলছে তারকাদের প্র্যাকটিস সেশন, সঙ্গে মাঠে তাদের আনাগোনাও দেখা যায়।

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ খেলছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি প্লে গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে এক প্রশ্নের মুখে পড়ে রীতিমতো অবাক বনে যান এই অভিনেত্রী। তাকে প্রশ্ন করা হয়- ‘এক ওভারে কত বল?’

অভিনেত্রীর সেই প্রশ্নের জবাবের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। খানিকটা হতবাক হওয়ার পর অভিনেত্রী বলতে শুরু করেন, ‘প্রথমত, এইটা যদি আমি না জানি, তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না। এছাড়াও এতদিনে জানা হয়ে গেছে, এক ওভারে কত বল। প্লিজ এই লেইম কোয়েশ্চনটা করবেন না হ্যাঁ?’

তাসনুভা তিশা বলেন, ‘এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। যদিও ক্রিকেট আমার পেশা না, তারপরও আমি খেলতে আসছি। আর মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিতো না। আর জ্ঞান না থাকলেও প্র্যাক্টিসের জন্য এতদিনে জ্ঞান হয়ে গেছে। সো, ছয় বল- এ এক ওভার, এটা সবাই জানে।’

জানা গেছে, ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এ এবারের আসরে তাসনুভা তিশা ছাড়াও অংশ নিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ অনেক তারকারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল