ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

পহেলগাম-মুম্বাই হামলার জবাব দিয়েছি আমরা: ভারত

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। দিল্লির দাবি, পহেলগাম হামলাসহ পাকিস্তানের 'নিরবচ্ছিন্ন
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ২:৪৫ সময়
পহেলগাম-মুম্বাই হামলার জবাব দিয়েছি আমরা: ভারত ছবি : সংগৃহীত
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। দিল্লির দাবি, পহেলগাম হামলাসহ পাকিস্তানের 'নিরবচ্ছিন্ন সন্ত্রাসবাদী প্রশ্রয়'-এর জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।

বুধবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘কোল্যাটারাল ড্যামেজ’ বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধুমাত্র 'সন্ত্রাসবাদী' ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এই হামলা চালানো হয়েছে বলেও ভারত দাবি করেছে, যেটাকে তারা ‘প্রিসিশন স্ট্রাইক’ বলে বর্ণনা করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থলবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং—দুজনেই নারী কর্মকর্তা।

বিক্রম মিশ্রি বলেন, পহেলগামের ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন দায় স্বীকার করেছে, যা লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ।

হামলার ছবি বিভিন্ন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশিত হওয়ায়, এতে পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে ভারতের দাবি।

পাকিস্তান যে ভারতের একাধিক বিমান ভূপাতিত করার দাবি করেছে, সে বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি। অভিযান চলাকালে ভারতের কোনো
ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা-ও জানানো হয়নি। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি, যা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়।

বিক্রম মিশ্রি আরো বলেন, শুধু পহেলগাম নয়, ২০০৮ সালের মুম্বাই হামলা (২৬/১১)সহ অতীতে ভারতে সংগঠিত নানা সন্ত্রাসী হামলার জন্য যেসব ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্রকে দায়ী করে ভারত, সেসব একাধিক লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এদিন সকাল দশটায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাকে সর্বশেষ সামরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এর আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেখানে পৌঁছে গিয়েছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ