ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

শাপলা চত্বর ঘটনার বিচার ও শহীদদের স্বীকৃতির দাবিতে এনসিপির দাবি

শাপলা চত্বরের ঘটনায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১০:৬ সময়
শাপলা চত্বর ঘটনার বিচার ও শহীদদের স্বীকৃতির দাবিতে এনসিপির দাবি ছবি : সংগৃহীত
শাপলা চত্বরের ঘটনায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তারা একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। 'শাপলা হত্যাকাণ্ডের এক যুগ: বিচার, সুষ্ঠু তদন্ত, শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণে রাষ্ট্রের দায়' শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নেয় এনসিপি ঢাকা মহানগর শাখা।

সভায় বক্তব্য রাখেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান জোহান, তারেক রেজা, মুশফিক উস সালেহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

বক্তব্যে আখতার হোসেন বলেন, শাপলা চত্বরের ওই ঘটনায় মানুষের বাকস্বাধীনতা দমন করা হয় এবং দেশে ফ্যাসিবাদী প্রবণতার সূচনা ঘটে। অন্তর্বর্তী সরকারের কার্যকাল প্রায় এক বছর পেরিয়ে গেলেও এ ঘটনায় বিচার প্রক্রিয়া এখনও অগ্রসর হয়নি বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, বিচার প্রতিষ্ঠা করতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, নিহতদের তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা প্রদান করতে হবে এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ