ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ অগাস্ট) আলোচনা ও দোয়া মাহফিলের
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫৭ সময়
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত ছবি : সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ অগাস্ট) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করে ১৯৭৫ এর ১৫ অগাস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করে, জাতীয় সংগীত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপত্বিতে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ। 

এ সময় বক্তব্য দেন, প্রাধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, প্রাধান বক্তা দাতু শ্রী কামরুল জামান কামাল সিনিয়র সহসভাপতি মালয়েশিয়া আওয়ামী লীগ। 

প্রধান বক্তা তার বক্তব্য বলেন আমরা এমন একজাতি, যে জাতি তার জাতির পিতা  কে হত্যা করে। আমাদের লজ্জা হওয়া উচিত। যে আমাদের ভাষা থেকে শুরু করে দেশ উপহার দিয়েছেন আমরা তাকে সপরিবার হত্যা করেছি।

তিনি বলেন আমরা জাতি হিসাবে যে ভুল করেছি আগামীতে একই ভুল না করি। দেশ ও জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি এ কামাল  চৌধুরী, কাইয়ুম সরকার, দাতু শ্রী আক্তার হোসেন, মনিরুল জামান মনির, হুমায়ুন কবির, দাতু শ্রী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভূয়া ,  সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, উপ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।  

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন টাবলু,
যুবলীগের যুগ্ম আহবায়ক মনসুর আল বাসার, শেখ জহির, মাসুদর আলাম রনি, মালয়েশিয়া আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, সিরাজ, মোকলেসুর রহমা,মালয়েশিয়া মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইস জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু