ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

মেজর সকার লিগের টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি দাপট দেখাচ্ছে লিগ কাপে। কখনও দ্বিতীয় রাউন্ড পার
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৩, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৩, সকাল ৯:৩৬ সময়
ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি ছবি : সংগৃহীত
মেজর সকার লিগের টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি দাপট দেখাচ্ছে লিগ কাপে। কখনও দ্বিতীয় রাউন্ড পার করতে না পারা মিয়ামি লড়বে ফাইনালে। তবে এই ম্যাচকে ঘিরে মেসিভক্তদের মধ্যে ছিল উৎকণ্ঠা। কারণ ইনজুরি। তবে সব ছাপিয়ে সুবারু পার্কে মেসি যখন নামলেন, চারদিকে মুহুর্মুহু করতালি। ম্যাচে আরেকবার মেসি ম্যাজিক, আরেকটি জয় এবং ফিলডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পা রাখল ইন্টার মায়ামি।

তুলনামূলকভাবে এগিয়ে থাকা দলটির বিপক্ষে মিয়ামির হয়ে গোল করেছেন মেসি, জর্দি আলবা, জোসেফ মার্টিনেজ ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন আলেজান্দ্রো বেদোয়া।

বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোরে যুক্তরাষ্ট্রের সোবারু পার্কে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচেও মায়ামির জয়ের নায়ক মেসি।

তালেন এনার্জি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। ৩ মিনিটে লিডও পায় দলটি। সার্জির বাড়ানো বল থেকে গোল আদায় করে নেন জোসেফ মার্টিনেজ। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেজের পাস থেকে আসা বলটিকে জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটির দেখা পায় মিয়ামি। রবার্ট টেইলরের পাস থেকে গোল করেন জর্দি আলবা। যুক্তরাষ্ট্রে নাম লিখানোর পর এটিই আলবার প্রথম গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেতে বিরতিতে যায় জেরার্দো মার্টিনোর দল। এরপর বিরতি।

বিরতি শেষে সমান তালে লড়তে থাকে দুইদল। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৩ মিনিটে একটি গোল শোধ করে ফিলাডেলফিয়া। মিয়ামির জালে বল পাঠান আলেজান্দ্রো বেদোয়া। ৮৪ মিনিটে চতুর্থ গোলটির দেখা পায় মিয়ামি। ইয়াদলিনের পাস থেকে গোল আদায় করেন ডেভিড রুইজ। পরে আর কোনো গোল না হওয়ায় প্রথমাবারের মতো লিগ কাপের ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে মিয়ামি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি