ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করব: মোমেন

সরকার নিজের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে বলে মার্কিন দুই কংগ্রেসম্যানকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সব দল-মতের
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, বিকাল ৫:৫০ সময়
নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করব: মোমেন নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করব: মোমেন

সরকার নিজের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে বলে মার্কিন দুই কংগ্রেসম্যানকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সব দল-মতের আন্তরিকতা থাকলে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় দলগুলোর মধ্যে সমঝোতার পথ আছে কিনা জানতে চেয়েছেন দুই কংগ্রেসম্যান। তবে সংবিধানের বাইরের কোনো দাবি নিয়ে আলোচনার সুযোগ নেই বলে তাদের জানানো হয়েছে।মন্ত্রী বলেন, চীনের ঋণের ফাঁদে বাংলাদেশ পড়ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দুই কংগ্রেসম্যান। তবে এ বিষয়ে কোনো শঙ্কা নেই বলে তাদের জানানো হয়েছে।

এর আগে দুই মার্কিন কংগ্রেসম্যান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে বসবেন দুই কংগ্রেসম্যান।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ