ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ, ভিডিও দেখে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬

বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও বিকাশ পরিবহন নামে একটি বাসে আগুন দিয়ে
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫৭ সময়
আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ, ভিডিও দেখে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬ ছবি : সংগৃহীত
বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও বিকাশ পরিবহন নামে একটি বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তাররা গত ২৯ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ পরিবহনের একটি বাসের চালক মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

পরে আসামিদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক-উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানকে নির্দেশ দেওয়া হয়। তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ