ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন ছবি : সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার চর্চা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। সোমবার (৭ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সম্মুখে সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন, সহ সভাপতি জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াশিম আকরাম, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এটিএম মাহফুজ, সদস্য রুহুল আমিন, শেখ সাদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বহিষ্কার যা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। অবিলম্বে শিক্ষার্থী ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং দুর্নীতিবিষয়ক বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিজের অবস্থান পরিষ্কার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। এ বহিষ্কার করার মাধ্যমে কুবি উপাচার্য তার স্বীয় পদে বহাল থাকার যোগ্যতা হারিয়েছেন। কথিত চেতনার লেবাসে দুর্নীতি করবেন, দুর্নীতির পক্ষে সাফাই গাইবেন আপনারা, আর সাংবাদিকরা কলম ধরলেই তাদেরকে শূলে চড়াবেন, এটাই কি আপনাদের স্বাধীন গণমাধ্যমের নমুনা। অবিলম্বে সাংবাদিক ইকবাল মনোয়ার ওরফে রুদ্র ইকবালের ছাত্রত্ব ফিরিয়ে দিন এবং নৈতিকতা ও দায়িত্ব জ্ঞানহীন ভিসিকে অপসারণ করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সহ-সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, অর্থ সম্পাদক ওয়াসিম আকরাম, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এটিএম মাহফুজ, কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার, রুহুল আমিন, সদস্য শেখ সাদী, মোস্তফা গালিব, শিহাব উদ্দিন সরকার, মোতালেব হোসাইন, দিশা প্রিয়া মিষ্টিসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায়, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ উপাচার্যের এমন বক্তব্য সংবাদে তুলে ধরায় ২ আগস্ট (বুধবার) ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস