ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড

পিটিআই চেয়ারম্যান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির অভিযোগে স্থানীয় আদালত তাকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। ইসলামাবাদের
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪১ সময়
সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড ছবি: অ্যাটক কারাগার

পিটিআই চেয়ারম্যান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির অভিযোগে স্থানীয় আদালত তাকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

ইসলামাবাদের একটি বিচারিক আদালত তাকে তোশাখানা মামলায় "দুর্নীতিমূলক অনুশীলন" এর জন্য দোষী সাব্যস্ত করেন। শনিবার বিকেলে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

লাহোর পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং রয়টার্সকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীতে স্থানান্তর করা হচ্ছে।

পরে পাঞ্জাবের মহাপরিদর্শক ডক্টর উসমান আনোয়ার বলেন, ইমরানকে অ্যাটক কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

দোষী সাব্যস্ত হওয়ার ফলে ইমরান খানকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত রাখা হয়, তার রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে।

৭০ বছর বয়সী ক্রিকেটার-রাজনীতিবিদকে ১৪০ মিলিয়ন যা বাংলাদেশী টাকায় ৫৩৯০৪০৭৭৫ অভিযোগ আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ