ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ডেঙ্গু হওয়ার পর যে খাবার আপনার দুর্বলতা দূর করবে

চলতি বছর ব্যাপকহারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু থেকে নিরাময় হয়েও নেই স্বস্তি। সব বয়সের রোগীরই ডেঙ্গু থেকে সেরে
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৩, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৩, সকাল ৯:৭ সময়
ডেঙ্গু হওয়ার পর যে খাবার আপনার দুর্বলতা দূর করবে ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

চলতি বছর ব্যাপকহারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু থেকে নিরাময় হয়েও নেই স্বস্তি। সব বয়সের রোগীরই ডেঙ্গু থেকে সেরে ওঠার পর দুর্বল হয়ে পড়ছে শরীর। এ দুর্বলতা কাটাতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবারের প্রতিও।

ডেঙ্গু থেকে সেরে ওঠার পরই শরীর অনেক দুর্বল হয়ে যায়। যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে এই দুর্বলতা কাটানো সম্ভব। চলুন জ্বর পরবর্তী দুর্বলতা কাটাতে কী কী খাবার খাওয়া যেতে পারে সেটি জেনে নিই…

কাঠবাদাম

নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর কাঠবাদাম শরীরের জন্য খুবই উপকারী। ডেঙ্গুর পর শরীরের দুর্বলতা কাটাতে কাঠবাদাম কার্যকরী ফল দিতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণেও সাহায্য করে এটি।

কলা

জ্বরের পর কোনোভাবেই যেন শরীরে পানির ঘাটতি না হয়, সেদিকে নজর রাখতে বলেন চিকিৎসকরা। পানি বা তরলজাতীয় খাবার খাওয়ার পাশিপাশি, কলা খাওয়ারও পরামর্শ দেন পুষ্টিবিদরা। রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডাবের পানি

ডেঙ্গু হলে শরীরে যে যে খনিজের ঘাটতি দেখা যায়, তার বেশির ভাগটাই পূরণ করতে সক্ষম ডাবের পানি। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের পাশাপাশি ডাবের পানি খাওয়া প্রয়োজন।

ডালিম

প্রতিরোধ শক্তি এবং রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে তোলার জন্য খাওয়া যেতে পারে বেদানার রস। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়ম করে এই ফল খেলে মিলবে যথেষ্ট উপকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি