ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গভীর রাতে নূরুর বাসায় দরজা ভেঙে ঢুকলো ডিবি পুলিশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, সকাল ৯:১৯ সময়
গভীর রাতে নূরুর বাসায় দরজা ভেঙে ঢুকলো ডিবি পুলিশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে বলেও অভিযোগ করেছেন নুর।

মঙ্গলবার (১ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফেসবুক থেকে লাইভে যান নূর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরবর্তীতে, পুলিশ নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়। এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত ৮টায় মোহাম্মাদপুর থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকে ও তুলে নিয়ে যায় সাদা পোশাকে। বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ভোর ৪টায় ছেড়ে দেয় ডিবি।

আবু হানিফ বলেন, আমরা মনে করি চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদ কে দূরে রাখতেই মূলত সরকার নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হবো না।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?