ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

বিশ্বকাপ শুরু হতে মাত্র ৬৫ দিনের বাকি। এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ ঘিরে
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন
বিশ্বকাপ শুরু হতে মাত্র ৬৫ দিনের বাকি। এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনার মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে এবার বাংলাদেশে আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন। 

সূচি অনুযায়ী, তিন দিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফিটি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে ১০ আগস্ট যাবে কুয়েতে। কোথায় হবে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন, এবার জানা গেল সেই তথ্যও।

বিসিবির একটি সূত্র অনুযায়ী, এবার বিশ্বকাপের ট্রফি যাবে পদ্মা সেতুতে। সেখানেই হতে পারে ফটোসেশন। সাধারণত একটি বিশেষ স্থাপনার সামনে ট্রফি বসিয়ে ফটোসেশন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল ফটোসেশন। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু। আরও জানা গেছে, পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনে জন্য। দর্শকদের কথা মাথায় রেখে ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি। আর ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহরে চলে ট্রফি ট্যুর। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই।’ ১০ দল নিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০ শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান