ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

আজ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আজ ভোট অনুষ্ঠিত হবে। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে রোববার (৩০ জুলাই)
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৩, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৩, সকাল ৮:১২ সময়
আজ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আজ ভোট অনুষ্ঠিত হবে। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে ইভিএম মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এখনও কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫৬টি ভোটকেন্দ্রের এক হাজার ২৬১টি বুথে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের জন্য দুই হাজার ১১০টি ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোটকেন্দ্রে এক হাজার ৪০৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোটকেন্দ্রে প্রার্থী ও সমর্থকরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নগরের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনটি গঠিত। বর্তমানে উপনির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন।

প্রসঙ্গত, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস