ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ বেতন ১ লাখ ৪৭ হাজার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটিতে দুটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৩, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৩, সকাল ৯:৩৪ সময়
মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ বেতন ১ লাখ ৪৭ হাজার ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটিতে দুটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: রাজনৈতিক সহকারী।

পদ সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আইন, সাংবাদিকতা, ফরেন এরিয়া স্টাডিজ (মার্কিন যুক্তরাষ্ট্র), ব্যবসায় প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঢাকা দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক বিভাগের সংশ্লিষ্টদের বাংলাদেশের রাজনীতির সকল বিষয়ে অবহিত করবেন ও পরামর্শ দেবেন। এসব বিষয়ে তিনি সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞের কাছে রিপোর্ট করবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিদেশি দূতাবাস বা সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে রাজনৈতিক গবেষণা বা বিশ্লেষণ, বৈদেশিক বিষয়, রাজনীতির উপর করা সংবাদপত্রের প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, জনপ্রশাসন বা রাজনীতির জ্ঞান থাকতে হবে।

সুযোগ-সুবিধা: সপ্তাহে ছুটি ২ দিন। (প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা)। বেতন: ১,৪৭,০০০ টাকা (মাসিক)।

পদের নাম: প্রোগ্রাম সহকারী। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি, অপরাধমূলক বিচার, হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কাজের ধরন: রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজারের সরাসরি তত্ত্বাবধানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের সামগ্রিক প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করা। অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কাজে সমন্বয় করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোগ্রাম পরিচালনা সহায়তা করা। দাতা অথবা সরকারি অর্থায়নকৃত প্রোগ্রামগুলোর সাথে জড়িত ন্যূনতম দুই বছরের প্রকল্প সমন্বয়ের কাজের দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা: সপ্তাহে ছুটি ২ দিন। (প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা)। বেতন: ১,১০,০০০ টাকা (মাসিক)।

চাকরির ধরন: পূর্ণকালীন। চাকরির স্থান: অফিস। নিয়োগের স্থান: ঢাকা। ভাষা: ইংরেজি এবং বাংলায় সাবলীল হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট, ২০২৩।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস