ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঘূর্ণিঝড়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঘূর্ণিঝড়। এটা বুধবারের মধ্যেই শক্তিশালী হবে। এ কারণে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারতীয়
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ১:৫৭ সময়
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঘূর্ণিঝড় ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঘূর্ণিঝড়। এটা বুধবারের মধ্যেই শক্তিশালী হবে। এ কারণে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির কোনো কোনো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। 

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে এটা প্রবল নিম্নচাপে পরিণত হবে বলে শঙ্কা আছে।’

এ সাইক্লোনটি বঙ্গীয় উপকূল থেকে অনেক দূরে কলকাতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা।

কোন কোন অঞ্চলে দুর্যোগের শঙ্কা আছে?

উত্তর ভারতে তাণ্ডব চালানোর পর এবার প্রবল বর্ষা শুরু হবে মধ্য ও পূর্ব ভারতে। তার আগেই অবশ্য বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর ঘূর্ণাবর্ত। খুব শীঘ্রই এটা নিম্নচাপে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের আকার নিয়ে এই নিম্নচাপ তাণ্ডব চালাতে পারে ঝাড়খণ্ড, ওডিশা ও পশ্চিমবঙ্গ অঞ্চলে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত। সন্ধ্যা থেকেই এর দাপট শুরু হবে। প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই তিন রাজ্যে।

আগামী দুই দিনের মধ্যেই এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোকে ভাসাবে। পশ্চিমবঙ্গ ও ওডিশায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটাতে এই ঘূর্ণাবর্ত। ২১ জুলাই এটা গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। এরপর ক্রমশই এটা মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে থাকবে।

এই ঘূর্ণাবর্ত ও বর্ষার কারণে বৃষ্টি হবে ওডিশা, ছত্তিশগড়, তেলঙ্গানা, মধ্য প্রদেশে। মহারাষ্ট্র, কঙ্কন ও গুজরাট উপকূলেরও আগামী তিন দিন বৃষ্টিপাত হবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ যা বলছে

ভারতীয় আবহাওয়া বিভাগ ভুবনেশ্বরের ডিরেক্টর এইচ আর বিশ্বাস বলেন, "বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে। এ কারণে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্যগুলোতে। বুধবার থেকে তুমুল বৃষ্টি হবে ওডিশা ও পশ্চিমবঙ্গে। বৃষ্টিতে ভাসবে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলো।" ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত সর্বাধিক প্রভাব ফেলবে। 

সূত্র : দ্যা টেলিগ্রাফ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ