ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সরাইলে গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ কেজি গাঁজাসহ মন মিয়া (৪৫) ও মুরাদ হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫৬ সময়
সরাইলে গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ কেজি গাঁজাসহ মন মিয়া (৪৫) ও মুরাদ হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার দক্ষিন পাশে মিজান মিয়ার স'মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মন মিয়া বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের মৌলদ মিয়ার ছেলে মুরাদ হোসেন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে সরাইলের দিকে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে সরাইল থানার পুলিশের একটি দল শনিবার ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার দক্ষিন পাশে মিজান মিয়ার স'মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এসময় চালক পালিয়ে যায়।

পরবর্তীতে প্রাইভেটকারের ভিতর থেকে ২০ কেজি গাঁজা সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস