ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আলিয়ার অ্যাকশনে কুপোকাত ববি দেওল

বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। এবার আদিত্য চোপড়ার হাত ধরেই গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখছেন তিনি। ছবির নাম ‘আলফা’।
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:৪২ সময়
আলিয়ার অ্যাকশনে কুপোকাত ববি দেওল ছবি : সংগৃহীত
বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। এবার আদিত্য চোপড়ার হাত ধরেই গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখছেন তিনি। ছবির নাম ‘আলফা’। এ খবর নতুন নয়। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। 

এদিকে ক্যামেরার সামনেই দুরন্ত অ্যাকশনে মত্ত আলিয়া আর বিপরীতে রয়েছে ববি দেওল। জানা গেছে, সম্প্রতি শুটিং হয়েছে ববি ও আলিয়ার এক অ্যাকশন দৃশ্যের। আর এই শুটিংয়ের ছবি যাতে ফাঁস না হয় সেই কারণেই বিশেষ একশোজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করেছিলেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা যাচ্ছে, ‘গ্রিক অ্যালফাবেটের সব থেকে প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।’

এই ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমার ঘোষণা শুনেই ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। শাহরুখ-সালমান-হৃতিকদের নিয়ে তৈরি যশরাজের স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন? এবার সেটাই দেখার।

এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। 

অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাকে মহিলা গোয়েন্দার ভূমিকায়। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ