ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

জনগণের ওপর প্রতিশোধ নিতেই কারফিউ জারি: ফখরুল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৩ সময়
জনগণের ওপর প্রতিশোধ নিতেই কারফিউ জারি: ফখরুল ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের বিরুদ্ধাচারণকারী জনগণের ওপর প্রতিশোধ নিতে কারফিউ জারির মাধ্যমে তাদের ভোগান্তিতে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। বর্বরোচিত ঘটনা বিশ্ব থেকে আড়াল করতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে প্রতীয়মান হয়, তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত।

মির্জা ফখরুল আরও বলেন, গত সোমবার প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কাল্পনিক ও বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে না। এই সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সর্বত্র সুশাসন ও আইনের শাসন কায়েম করা সম্ভব নয়। তাই আমরা আবারও এই জনবিচ্ছিন্ন ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ দাবি করছি।

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ