ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মন্দিরে চুরির ঘটনায় সেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জন কারাগারে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মন্দিরে চুরির ঘটনায় এক সেচ্ছাসেবকলীগ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৫জুলাই) তাদের আদালতের
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
মন্দিরে চুরির ঘটনায় সেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জন কারাগারে ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মন্দিরে চুরির ঘটনায় এক সেচ্ছাসেবকলীগ নেতাসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৫জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

তারা হলেন, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ টিপু (২৫), বনগ্রাম এলাকার মো. আলী (৩০), মো. আদর (১৮), মো. রিয়াদ (১৯), মো. জুয়েল (১৯), বেলাল হোসেন (২০)। এদিকে সেচ্ছাসেবক লীগ ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বিজ্ঞাপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা সেচ্ছাসেবক লীগ। 

জানা যায়, রোববার ভোর ৬টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চন্দ্রঘোনা মিশন এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে। এসময় মন্দিন থেকে সিসিটিভি ক্যামেরা, মনিটর ও রেকর্ডার, হারমোনিয়াম , দুটি দানবাক্স ,মাইক ও পূজার জন্য রাখা সরন্জামাদি চুরি হয়। পরে মন্দির কর্তৃপক্ষ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মন্দিরে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে জড়িত ৬জনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে বাকী জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা