ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, বিকাল ৫:০ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, বিকাল ৫:০ সময়
প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি : সংগৃহীত
মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার রাতে ও আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর "অপমানজনক বক্তব্য" প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলকালে 'তুমি নও আমি নই রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে সংবিধান সংবিধান', 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার' এমন সব স্লোগানে বিশ্ববিদ্যালয় উত্তাল করে তুলেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা এতোদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করে তাহলে আমরা যাবো কোথায়?

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ কিন্তু সারাদেশের ছাত্র সমাজ কালকে রাতেই তীব্র নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আমরা সকল শিক্ষার্থী আজকের এ কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রী তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমি আশাবাদী।

এর আগে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে প্রথম বিক্ষোভ করতে দেখা যায়। পরে অন্যান্য শিক্ষার্থীরা লিপুস ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন হল ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিল করেন। ছেলেদের মিছিল শেষ হওয়ার ঘন্টাখানেক পরে মিছিল নিয়ে বের হয় নারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য: গত রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক