ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

যে কারণে পিছিয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শকদের হাঙ্গামায় পিছিয়ে গেছে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার শিরোপা
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, সকাল ৮:২৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, সকাল ৮:২৯ সময়
যে কারণে পিছিয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ছবি : সংগৃহীত
কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শকদের হাঙ্গামায় পিছিয়ে গেছে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী এই ম্যাচ। এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।

পূর্বনির্ধারিত সূচিতে, সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে তা সম্ভব হয়নি।

জানা গেছে, ম্যাচ শুরুর এক ঘণ্টা আগ থেকেই টিকিট ছাড়াই স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেন অনেক দর্শক। তাদের অনেকেই কলম্বিয়ান জার্সি পরিহিত ছিলেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে দর্শকদের ঝামেলা বেঁধে যায়। এতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে।

এ ঘটনায় ১০ থেকে ১৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাই স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে ফাইনাল শুরুর সময় এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার