ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গ্যাসের সংকট থাকলেও দেশে সারের সংকট হবে না : শিল্পমন্ত্রী

সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
গ্যাসের সংকট থাকলেও দেশে সারের সংকট হবে না : শিল্পমন্ত্রী ছবি : সংগৃহীত
সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোন সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষে অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদী পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন। সার কারখানার ভিআইপি অতিথি সম্মেলন কক্ষে আয়োজিত এমএইচআই, সিসি সেভেনসহ সার কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত সংসদ সদস্য মাসুদা সিদ্দিকি রোজী, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান (গ্রেড-১)মো:সাইদুর রহমানসহ অন্যান্যরা।

এসময় মন্ত্রী আরো বলেন, সারা দেশেই গ্যাসসহ জ্বালানী সংকট রয়েছে। সেসব বাঁধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধ পরিকর । বর্তমানে আমদানী করতে হলেও অচিরেই সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস