ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

ফিরে আসছে অস্বস্তিকর গরম, যা জানালো আবহাওয়া অফিস

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। ফলে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ২:৪০ সময়
ফিরে আসছে অস্বস্তিকর গরম, যা জানালো আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। ফলে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে। ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল রোববারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবুল কালাম মল্লিক আরো বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে। তাপমাত্রাও বেশি থাকতে পারে।

গতকাল শুক্রবার সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার