ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বন্যা পরিস্থিতির অবনতি, ১০ জেলায় ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

ফের পানি বাড়ছে দেশের বেশ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ১০ জেলার ৮ নদীর পানি এখনও বইছে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, সকাল ৮:১০ সময়
বন্যা পরিস্থিতির অবনতি, ১০ জেলায় ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে ছবি : সংগৃহীত

ফের পানি বাড়ছে দেশের বেশ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ১০ জেলার ৮ নদীর পানি এখনও বইছে বিপৎসীমার ওপর দিয়ে। শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে, বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। চলছে মেরামতের কাজ।
জানা যায়, ভারী বৃষ্টির কারণে আবারো বাড়ছে নদ-নদীর পানি। এতে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। বইছে বিপৎসীমার ওপর দিয়ে। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব।

এদিকে, কুড়িগ্রামে বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে চরবাসী মানুষের দিন। জেলার ১৬টি নদ-নদীর পানি আরো বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বাধ্য হয়ে নৌকায় দিন কাটাচ্ছেন দুর্গত অনেকেই। বেশি বিপাকে শিশু ও বয়স্করা। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বানভাসী মানুষ। 

তবে, সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়ছে না নদ-নদীর পানি। সুরমা ও কুশিয়ারা নদী, তিনটি পয়েন্ট এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে না জেলা-উপজেলার নিম্নাঞ্চল থেকে। 

এছাড়াও, টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনার নিচু এলাকা। তলিয়ে গেছে সড়ক- মহাসড়ক। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। একই সঙ্গে টাঙ্গাইলে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এতে দুর্গতদের দুর্ভোগ আরো বেড়েছে। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ১৫টি ইউনিয়নের শতাধিক বাড়ি-ঘর, হাট-বাজার, মসজিদ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ