ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পাবিপ্রবিতে ছাত্রলীগের সমাবেশ, ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
পাবিপ্রবিতে ছাত্রলীগের সমাবেশ, ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান ছবি : সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগ। 

এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফেরার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। এরপর প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।

মিছিল শেষে ক্যাফেটেরিয়ার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ বলেন, 'চলমান যে কোটা আন্দোলন চলছে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাবো ক্লাস পরীক্ষায় ফিরে যেতে। এই আন্দোলনে বিএনপি-জামাতের ইন্দন থাকতে পারে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের ইন্দনে পা দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা বলবো আদালত কোটা নিয়ে যে রায় দিয়েছেন সে রায় মেনে নিয়ে আপনারা ক্লাসে ফিরে যান। আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ তৈরি করবেনা। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাথে ছিল, আগামীতেও আপনাদের সাথে থাকবে।'

ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, 'কোটা আন্দোলন নিয়ে সারাদেশকে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ভেবে দেখবেন বলে আমরা বিশ্বাস করি। সাধারণ শিক্ষার্থীদের বলবো জনদুর্ভোগ তৈরি করে কোন কিছুই আদায় করা সম্ভব নয়, তাই আপনারা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফিরে যান। কোটা সমস্যার সমাধান সরকার অবশ্যই করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ