ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, আহত ১২

নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ৩:৩১ সময়
নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, আহত ১২ ছবি : সংগৃহীত
নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোঁড়া হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর হাতের কব্জি। আহত হন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ নেতাকর্মী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পটুয়াখালীতে জেলা বিএনপি’র সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়, যুবদলের মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের স্বনির্ভর সড়কে প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জেলা বিএনপি’র পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিলো যুবদলের নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় যুব ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আহত হয় বলেও জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা