ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের শপথগ্রহণে ভারতের প্রতিনিধি হিসেবে স্পিকার ওম বিড়লা যোগ দিবেন রাজশাহীতে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ রাজনৈতিক সম্প্রীতি তারেক রহমানের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একাডেমিক সাফল্য নয়, কর্মক্ষেত্রে দক্ষতা মূল পারফরম্যান্স মানদণ্ড ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বের তৃতীয় স্থানে, অবস্থার গাইডলাইন ‘খুব অস্বাস্থ্যকর’ ত্রয়োদশ নির্বাচনে ইসলামপন্থী দলের উত্থান: ৭২ আসনে জয়ী সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীর বাড়িঘরে হামলার অভিযোগ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিটে পাঁচগুণ বাড়তি ফি প্রস্তাব ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটব্যাংক বিস্তার খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে

শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমনের জিডি

অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে- এমন তথ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৯:৫১ সময়
শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমনের জিডি ছবি : সংগৃহীত
অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে- এমন তথ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরিটি করেন তিনি।

ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনি এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ