ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

বিনা পাসপোর্টে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্বরত লালমনিরহাট ১৫ বিজিবির গংগারহাট বিওপির
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৮ সময়
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২ ছবি : সংগৃহীত
বিনা পাসপোর্টে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্বরত লালমনিরহাট ১৫ বিজিবির গংগারহাট বিওপির বিজিবি বাবুল শেখ (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

আটক ভারতীয় নাগরিকের বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার নয়ারহাট থানার থরাইখানা গ্রামে। সে ওই গ্রামের মৃত জব্বার শেখের ছেলে।

অন্যদিকে ভারতীয় নাগরিকের সাথে সখ্যতা ও ভারত সমীন্ত অতিক্রম করার দায়ে একই সময় বাংলাদেশী নাগরিক আনোয়ার হোসেন (৪২) নামের অপর যুবককে আটক করেছে বিজিবি।

আটক বাংলাদেশী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ ঠোস সীমান্তের মৃত-আব্দুর রহমান কেতকেতুর ছেলে।

শনিবার (২৯ জুন) বিকেলে আটক ভারতীয় ও বাংলাদেশী দুই নাগরিকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে বিজিবি।

শনিবার বিকেলে আটক দুজনেই ফুলবাড়ী থানা হাজতে ছিল।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির হাতে আটক ভারতীয় ও বাংলাদেশী দুই নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস