ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচে চমকে দিল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিক পার্কে আজ রাতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, সকাল ৮:৫৩ সময়
ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ছবি : সংগৃহীত
ইউরোর শেষ ষোলোর প্রথম ম্যাচে চমকে দিল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিক পার্কে আজ রাতে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা। নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর শেষ আটে জায়গা করে নিল তারা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়াকে।

দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ৩৭ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবেন ভারগাসের বাড়ানো দারুণ নিচু শটে জাল খুঁজে নেন রেমো ফ্রুয়েলার। বিরতির পর প্রথম মিনিটে ব্যবধানটা বাড়িয়ে নেয় মুরাত ইয়াকিনের শিষ্যরা। মিশেল এবিশারের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারগাস। ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা লাফিয়ে পড়েও বল আটকাতে পারেননি। বাকি সময় সেই ব্যবধান ধরে রেখে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আট নিশ্চিত করে সুইসরা।

শিরোপা ধরে রাখার মিশনে নেমে শেষ ষোলো থেকে বিদায়ে হতাশ দোন্নারুম্মা। ইতালি অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, ‘এটা কষ্টের, সত্যিই কষ্টের। আমরা সবাইকে শুধু দুঃখিতই বলতে পারি। আমরা আজ হতাশ করেছি এবং জয় তাদের প্রাপ্য। আমরা সব ম্যাচে অনেক ভুগেছি।’

আর সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিয়েদার বলেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ