ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

নলডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহাবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৪:৪৩ সময়
নলডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের ছবি : সংগৃহীত
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহাবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর জব্বার মৃধা। মাহাবুর রহমান উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মৃত মছির উদ্দিন প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জেলেপাড়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এসময় এক বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসী মনে করছেন রাসেলস ভাইপার সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-(বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, সম্ভবত খৈয়া গোখরা সাপের কামড়ে তার মুত্যু হয়েছে। এরা বিষধর সাপ। এ সাপের কামড়ের পর শরীর অবস হয়ে আসবে, চোখ তুলে তাকাতে পারবে না, মুখ দিয়ে লালা ঝড়বে। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে পরামর্শ দেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’