ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সরাইলে মারামারিতে গুরুতর আহত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে খাস জমি ও পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় গুরুতর আহত মঈন উদ্দিন আহাম্মাদ
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১২:৫২ সময়
সরাইলে মারামারিতে গুরুতর আহত ব্যক্তির মৃত্যু ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে খাস জমি ও পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় গুরুতর আহত মঈন উদ্দিন আহাম্মাদ (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ সরাইল থানাধীন পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে খাস জমি ও পূর্ব শত্রুতার এবং আধিপত্য বিস্তার এর জের ধরে আইয়ুব খান, কাঞ্চন মিয়ার গংরা বনাম কুদ্দুস মিয়া, জিয়াউল আমিন গংদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সহ মারামারি হয়। উক্ত মারামারি সময় কুদ্দুস মিয়া গ্রুপের মঈন উদ্দিন আহাম্মদ সে পেট ও মাথায় আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হয়। আহত অবস্থায় মঈন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২৫ জুন ২০২৪ইং তারিখ রাত ০৩ ঘটিকার সময় মঈন উদ্দিন আহাম্মাদ মৃত্যুবরণ করেন। 

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বলেন, আগেই মামলা হয়ে ছিল এখন মার্ডার মামলার ধারা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প