ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সিরাজগঞ্জে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৪ জন আহত
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
সিরাজগঞ্জে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার এ্যাড. আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহতরা হলো, এইক এলাকার প্রাইভেট কারের ড্রাইভার মোশারফ হোসেন (৪০) এ্যাড. আব্দুল ওয়াহিদ (৪২) ও নিহতের দুই শিশু কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগর থেকে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্যোশে রওনা দিয়েছিলেন এ্যাড. আব্দুল ওয়াহিদ। এসময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌছে একটি ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটন কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি থানায় নিয়ে যায়।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঝাঔল ওভার ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখো-মুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারে সবাই আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ শামীমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পিংকি খাতুনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুপুরের দিকে নিহতের স্বামী আব্দুল ওয়াহিদ তার স্ত্রী পিংকির মরদেহ বাড়ির উদ্যোশে নিয়ে গেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প