ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:৩৫ সময়
২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৩ জুন) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার তিনটি ব্লক ছিল, সেগুলো সারানো হয়েছে। আমি বারবার বলছিলাম, যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করে, তার যেই অবস্থা সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করে। সবশেষ অবস্থা অর্থাৎ আজকে (গতকাল) পারমানেন্ট পেসমেকার লাগানো হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চান ডা. জাহিদ।

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ