ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি

সুনামগঞ্জে এসএস পরিবহন থেকে ভারতীয় পণ্য জব্দ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের এসএ পরিবহন পার্সেল এন্ড করিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে অবৈধ ভাবে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৩:৯ সময়
সুনামগঞ্জে এসএস পরিবহন থেকে ভারতীয় পণ্য জব্দ ছবি : সংগৃহীত
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের এসএ পরিবহন পার্সেল এন্ড করিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা ১৮৭ বস্তা বিভিন্ন পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। আদালতের নিলাম কাগজ জালিয়াতি করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর সময় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এস এ পরিবহনের কাভার্ড ভ্যান ও কুরিয়ার কার্যালয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

পণ্যগুলোর মধ্যে রয়েছে ১২৪ বস্তা ফুসকা, ৩০ বস্তা কসমেটিকস সামগ্রী, ১৬ বস্তা কাজু বাদাম, ৮ বস্তা বিস্কুট, ৪ বস্তা পলিথিন, ৩ বস্তা কিসমিস,  ২ বস্তা চকলেট ও চশমা। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও অবৈধ পণ্য পরিবহনের জন্য এসে এ পরিবহন সুনামগঞ্জ শাখার ম্যানেজারকে দুবার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

টাস্কফোর্সের নেতৃত্বে থাকা সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদ শরীফ বলেন, ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা পণ্য পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে ১৪৭ বস্তা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছি। যারা এই পণ্যগুলো পাঠানোর চেষ্টা করছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় কাউকে আটকের তথ্য তিনি দেননি। 

অভিযানে অংশ নেন এনএসআইয়ের উপ পরিচালক আরিফুর রহমান, সহকারী পরিচালক কৌশিক আহমদ কনক, সহ পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ