ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭ বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে
  • আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৩:২৭ সময়
সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭ বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‍্যাব। 

বুধবার ( ১২ জুন) সকাল ১১টায় মোংলা বন্দররে পিকনিক এলাকায় এ উপহারসামগ্রী বিতরণ করেন। নগদ অর্থসহ এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী।

র‌্যাব ৮-এর ডিএডি মো.মোকলেছুর রহমান ঈদের এই উপহার বিতরণ করেন। তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/ বনদস্যুদের বিরুদ্ধে দায়ের করা  চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্য সব সাধারণ মামলা সহানুভূতি সহকারের বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এ ছাড়া র‌্যাব ফোর্সের ডিজির পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দফা অনুযায়ী এবং ক্ষেত্রবিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।’

ঈদ শুভেচ্ছা সামগ্রী  পেয়ে র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী এই সকল লোক  ।

তাদের আত্বসমাপনের পর ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প