ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

চাঁদপুরে আধিপত্যবিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর শহরের পুরাণবাজারে স্থানীয় যুবকদের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, দোকান পাটে হামলা ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া,
  • আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
চাঁদপুরে আধিপত্যবিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ছবি : সংগৃহীত
চাঁদপুর শহরের পুরাণবাজারে স্থানীয় যুবকদের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, দোকান পাটে  হামলা ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইট পাটকেল কাঁচের বোতল লিক্ষেপের ঘটনায় ১ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহত আল আমিন খান (৩২) চাঁদপুর পৌরসভাধীন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মজিদ খান ডেঙ্গুর বড় ছেলে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

আহতদের কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে নয়টা থেকে পৌণে এগারোটা পর্যন্ত পুরান বাজার পলাশের মোড় ও নিতাইগঞ্জ সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেঠ। স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মধুসূদন হাইস্কুল মাঠে আড্ডা দেয়ায়া নিয়ে নিতাইগঞ্জ ও ম্যারকাটিজ রোডের দুই গ্রুপ তরুণ যুবকদের পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রথমে সূত্রপাত হয় এই সংর্ঘষের। সংঘর্ষে লিপ্ত সবাই সরকার দলীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানা যায়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা ও পুরানবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িতদের ধাওয়া করে শর্ট গানের গুলি ও টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে এই সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে আল-আমিন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্র বলছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মারামারির এই ঘটনায় কতটা দোকান ভাঙচুর, আহত আরো কতজন এবং কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানা যায়নি। রাস্তার উপর ইট ও কাঁচের বোতলের স্তুপ জমে আছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প