ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

তীব্র ঝাঁকুনি মাঝ আকাশে, ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাদের এসকিউ-৩২১ ফ্লাইটের আহত যাত্রীদের
  • আপলোড সময় : ১২ জুন ২০২৪, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৪, সকাল ৮:১২ সময়
তীব্র ঝাঁকুনি মাঝ আকাশে, ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স ছবি : সংগৃহীত
মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাদের এসকিউ-৩২১ ফ্লাইটের আহত যাত্রীদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মঙ্গলবার সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিমান সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আহত সব যাত্রীকে ১০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যেসব যাত্রী গুরুতর অসুস্থ, তাদের প্রয়োজন অনুসারে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটির একটি অংশে বলা হয়েছে, যেসব যাত্রী গুরুতর অসুস্থ হয়েছেন ও যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন, তাদের প্রাথমিকভাবে ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২০ মে লন্ডন থেকে লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট এসকিউ-৩২১ মিয়ানমারের আকাশ সীমানায় তীব্র ঝড়ের কবলে পড়লে অতিরিক্ত ঝাঁকুনিতে ৭৩ বছর বয়সী এক যাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণের পর যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেশির ভাগ যাত্রীই মেরুদণ্ড, মস্তিষ্ক ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা যায়।

সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রীকে তাদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে। তবে ক্ষতিপূরণ পেতে কোনো কারণে বিলম্ব হলে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা যুক্তরাজ্যের আইন অনুসারে বিলম্ব ফি ক্ষতিপূরণের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার