ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি মিলবে: সিইসি

কোনও ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারলে, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দিতে
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, দুপুর ৩:৮ সময়
দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি মিলবে: সিইসি ছবি : সংগৃহীত
কোনও ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারলে, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক তিনি এসব কথা বলেন।

সেই সঙ্গে মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলেও জানিয়েছেন তিনি।

কর্মশালায় সিইসি স্বীকার করেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টদের আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

সিইসি জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেনা না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময়সীমা বেঁধে দেওয়ারও পরামর্শ দেন হাবিবুল আউয়াল।

তিনি বলেন, পর্যবেক্ষণ করা যাবে আমাদের কর্মকর্তারা সময়মতো সার্ভিস বিতরণ করছেন কিনা৷ সেবা দিতে যেন দেরি না করি, হয়রানি না করি- সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদন রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি। আর প্রক্রিয়াধীন আবেদন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৩টি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন