ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (৯ জুন) রাতে ভারতের
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:২৭ সময়
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৯ জুন) রাতে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে প্রেস ব্রিফিং শেষে সময় সংবাদকের কাছে তিনি এ আশার কথা জানান।

ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে সমঝোতা আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আমাদের শপথগ্রহণ অতি সাধারণভাবে এবং অল্প সময়ের জন্য হয়। প্রথমে সব মন্ত্রীরা পরে প্রতিমন্ত্রীরা একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। এখানে ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রত্যেকে আলাদা শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে হর্ষধ্বনি ও স্লোগানও হয়েছিল। এগুলো চমকপ্রদ এবং নতুন মনে হয়েছে। এই অভিজ্ঞতা আগে ছিল না। শপথ অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার ছিল। প্রায় ১০ হাজার মানুষের সমাগম ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন শেখ হাসিনা। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তিনি আমাকে জানিয়েছেন। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দুদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমাদের সম্পর্ক গভীরে পতিত হবে। এতে দুদেশের মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, আমদের সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়। তাই ভারত সরকারের কোন রাজ্যের সঙ্গে কী, সেটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। আশা করছি, ভবিষ্যতে এই তিস্তা ইস্যুতে অবশ্যই একটি সমঝোতায় উপনীত হবো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি