ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

বাংলাদেশের সুখবর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে

ডালাসের মতো নিউইয়র্কের সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৬ সময়
বাংলাদেশের সুখবর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ছবি : সংগৃহীত
ডালাসের মতো নিউইয়র্কের সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ দল অনুশীলন সেরে নিল মূল ভেন্যু থেকে ১৫ মিনিটের দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে। অনুশীলনে একটা স্বস্তির খবরও মিলল বাংলাদেশের।

এ নিউইয়র্কেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনুশীলনের চোট পেয়েছিলেন শরীফুল ইসলাম। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসারের বাঁ হাতেই সেলাই পড়েছিল ছয়টি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারেননি। তবে আজ নিউইয়র্কের অনুশীলনে শরীফুলকে দেখা গেল বোলিং করতে।

অনুশীলনে শরীফুলকে স্বচ্ছন্দেই বোলিং করতে দেখা গেল। নেটে উপস্থিত চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন বাঁহাতি পেসারকে। তবে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলের খেলার সম্ভাবনা কিছুটা কমই বলা যায়। সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে যতই বলুন, কন্ডিশন-উইকেট দেখে একাদশ সাজাবেন; শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর তানজিম সাকিবকে নিয়েই পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আজকের অনুশীলনে উল্লিখিত তিন পেসারই ছিলেন বিশ্রামে। 

অনুশীলনে পুরো দল অবশ্য আসেনি। ঝালিয়ে নিতে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা এসেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার