ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:১২ সময়
আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি ছবি : সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

তিনি জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটির একজন যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত কমিটি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই তোফায়েল আহমেদ (জোসেফ) ও হারিছ আহমেদ নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। আর হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। অভিযোগ ওঠে তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গত ২১ মে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি